ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সাঁড়াশি অভিযান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:০৯ এএম

চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় আত্রাই নদীতে অবৈধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুরুদাসপুরের বিভিন্ন স্থানে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১০০টি চায়না দুয়ারী এবং একটি সৌতিজাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। স্থানীয়রা জানান, বর্ষার শুরুতেই কিছু অসাধু ব্যক্তি নদীর বিভিন্ন স্থানে বাঁশের খুঁটি দিয়ে সৌতিজাল বসিয়ে নির্বিচারে মা ও পোনা মাছ নিধন করছিল, যা নৌযান চলাচল ও স্বাভাবিক পানিপ্রবাহেও বাধা সৃষ্টি করছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম জানান, চলনবিলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।