ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ইয়াবাসহ গ্রেপ্তার ২

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:০৪ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রাম পুলিশের বাড়ি থেকে গাঁজার গাছ ও ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা ও বালিঘাটা ইউনিয়নের পুটার বিল এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ পূর্ব উচনা গ্রামের মৃত নফের উদ্দিনের ছেলে গ্রাম পুলিশ আমিন উদ্দিন (৪২) এবং বালিঘাটা ইউনিয়নের পুটার বিল গ্রামের মৃত মনসুর আলীর ছেলে লিটন (২৫)। পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের নির্দেশনায় উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশ আমিন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। অন্যদিকে, একই রাতে পৃথক অভিযানে বালিঘাটা ইউনিয়নের পুটার বিল এলাকায় লিটনের বাড়িতে অভিযান চালিয়ে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।