টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. সাদিয়া (নবম শ্রেণি) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত সাদিয়া ধনবাড়ী পৌরসভার নিজবর্ণী বকলবাড়ী এলাকার মো. আবু সাঈদের মেয়ে। তিনি পার্শ্ববর্তী শাহীন স্কুল ধনবাড়ী শাখার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে সাদিয়া প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে হেঁটে স্কুলের দিকে যাচ্ছিল। পথে ধনবাড়ী-জামালপুর আঞ্চলিক সড়কের খাদ্য গুদাম এলাকায় পৌঁছালে পেছনদিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর পিকআপচালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।

