ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

আ.লীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:০৬ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ (৩৫) কে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১২টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আবারও আটক করা হয়। এর আগে একই দিন রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরানোর সময় পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের হট্টগোলের একপর্যায়ে তিনি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান।