× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:০৯ এএম

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:০৯ এএম

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির  অভিযোগ বিএনপি নেতার

লক্ষ্মীপুরের রায়পুরে সাবেক এক যুবদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন বিএনপির এক নেতা। এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা। গতকাল  বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান কবিরাজ নিজ এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তার সঙ্গে ভুক্তভোগী অংশীজন মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শাহজাহান কবিরাজ অভিযোগ করে বলেন, তিনি ৫৮ শতাংশ জমি ক্রয় করার পর পরবর্তীতে তা বিক্রি করেন। এরপর সাবেক যুবদল নেতা জাকির হোসেন, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক, জাহেরসহ একটি চক্র তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি আরও অভিযোগ করেন, এলাকায় জমি কেনাবেচা হলেই ওই চক্র সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জমি দখলে নিতে বাধা দেওয়া হয়। প্রতিবাদ করলে হামলা ও মামলার মাধ্যমে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাকির হোসেন। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। জাকির হোসেন বলেন, ‘ওই এলাকায় আমরাও জমি কিনেছি। এখন শাহজাহান বলছেন, তারাও জমি কিনেছেন। এ নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে। কিন্তু তাদের কাছে চাঁদা চাইব কেন? চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এসব বলা হচ্ছে।’

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী বলেন, ‘চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। জাকির ও শাহজাহানের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে বসার কথা ছিল, কিন্তু এখনো বসা হয়নি।’

হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মমিনুল হক বলেন, ‘জমিসংক্রান্ত ঘটনায় জাকির একটি মামলা করেছেন শাহজাহানের বিরুদ্ধে। বিষয়টি মূলত জমি নিয়ে বিরোধের। তবে চাঁদা দাবির বিষয়ে শাহজাহান এখনো কোনো অভিযোগ দেননি।’

 

রূপালী বাংলাদেশ

Link copied!