× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:৩১ এএম

স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না শিক্ষকরা!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:৩১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কোনো শিক্ষক নির্বাচনে অংশ নিতে চাইলে আগে তাকে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার আয়োজিত শিক্ষা খাতবিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা যেন অংশ নিতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় আইন করা উচিত। শিক্ষকরা যদি নির্বাচনে প্রার্থী হতে চান, তাহলে আগে তাদের চাকরি ছেড়ে দিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে যে বিনিয়োগ করা হচ্ছে, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে গৃহীত উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের উন্নয়নে বিনিয়োগ সঠিকভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে একটি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে তিনি দেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

Link copied!