× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:০৯ এএম

কুড়িগ্রামে ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:০৯ এএম

কুড়িগ্রামে ক্রিস্টাল মেথ  আইসসহ গ্রেপ্তার ১

কুড়িগ্রামে প্রথমবারের মতো অতি উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ আইস (মেথঅ্যামফেটামিন) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মাদক সংরক্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস। এর আগে বুধবার বিকেলে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. শাহিন খান (২৮)।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহিন খানের বসতবাড়ির শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ারে রাখা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে এ মাদক জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ আইস অত্যন্ত উচ্চমাত্রার ও ভয়ংকর মাদক। দেশে সীমিত পরিসরে এ মাদক উদ্ধার হলেও কুড়িগ্রাম জেলায় এই প্রথমবার এটি উদ্ধার হলো।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপপরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস। তিনি বলেন, ‘মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!