× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইয়াবা জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:০১ এএম

ইয়াবা জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদক ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জুলাই ফুলবাড়ী উপজেলার গংগারহাট ও অনন্তপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৫টার দিকে গংগারহাট বিওপির আওতাধীন উত্তর বিদ্যাবাগীশ এলাকায় পরিচালিত অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। একই দিন রাত ১২টা ৪০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন ভেন্নিরতল এলাকায় পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় ৩৮২ পিস ভারতীয় ইয়াবা।

রূপালী বাংলাদেশ

Link copied!