× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:০৩ এএম

উচ্চতর গ্রেড পাচ্ছেন যেসব এলাকার ১ হাজার ৩১১ শিক্ষক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:০৩ এএম

ছবি এআই দিয়ে তৈরি।

ছবি এআই দিয়ে তৈরি।

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া এক হাজার ২৮ জন শিক্ষককে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ৮২৪ জন এবং কলেজের ২০৪ জন শিক্ষক রয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জুলাই মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক অংশ নেন।

সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৩০, চট্টগ্রামের ৬৬, কুমিল্লার ৬৮, ঢাকার ১৩৭, খুলনার ১, ময়মনসিংহের ১৭২, রাজশাহীর ১০৮, রংপুরের ৯৯ এবং সিলেটের ৪৩ জন রয়েছেন।

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৬, চট্টগ্রামের ১৯, ঢাকার ৫২, ময়মনসিংহের ১৯, রাজশাহীর ৬১, রংপুরের ১৫ এবং সিলেটের ২২ জন রয়েছেন। এবার কুমিল্লা ও খুলনা অঞ্চলের কোনো কলেজের শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন না।

এ ছাড়াও নতুন করে এক হাজার ৩১১ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হচ্ছে এবং বিএড স্কেল দেয়া হচ্ছে দুই হাজার ৩০৯ জনকে।

Link copied!