× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:০৬ পিএম

বিইউপির ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বয়সে নবীন হলেও বিইউপি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ধারাবাহিকভাবে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা, সেমিনার, কর্মশালা এবং উদ্ভাবনী কার্যক্রমে অংশ নিয়ে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন। এসব অর্জন বিইউপির ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করছে।

সভায় বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান ২০২৫-২০২৬ অর্থবছরের ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন।

এ সময় সিনেট সদস্যরা ট্রেজারারের উপস্থাপিত বাজেটের ওপর আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করেন।

সভায় সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!