× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:৫৩ পিএম

সিদ্ধিরগঞ্জের উন্নয়নে এমপি মান্নানের একাধিক উদ্যোগ

‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:৫৩ পিএম

আজহারুল ইসলাম মান্নান। ছবি : রূপালী বাংলাদেশ

আজহারুল ইসলাম মান্নান। ছবি : রূপালী বাংলাদেশ

‎‎নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জের যানজট নিরসন, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একাধিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের কাছে পৃথক আবেদনপত্র জমা দিয়েছেন।

‎সংসদ সদস্যের আবেদনে আদমজী ইপিজেড এলাকায় শ্রমিক-কর্মচারী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, একটি ইপিজেডের প্রধান ফটক থেকে ডিএনডি খালের শেষপ্রান্ত পর্যন্ত এবং অন্যটি রেমি হোল্ডিংয়ের পাশের পকেট গেট থেকে ডিএনডি খালের শেষপ্রান্ত পর্যন্ত নির্মাণের সুপারিশ করা হয়েছে।

‎আবেদনে উল্লেখ করা হয়, আদমজী ইপিজেডে প্রায় ৭৫ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। প্রতিদিন কারখানা শুরু ও ছুটির সময়ে বিপুল সংখ্যক মানুষের যাতায়াত এবং পণ্যবাহী যানবাহনের চলাচলের কারণে ইপিজেডের সামনে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ফুটওভার ব্রিজ নির্মিত হলে শ্রমিক ও পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হওয়ার পাশাপাশি যানজটও উল্লেখযোগ্যভাবে কমবে।

‎পৃথক আরেক আবেদনে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় প্রধান সড়কে একটি ইউটার্ন এবং একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছে। আবেদনে বলা হয়েছে, ইউটার্ন না থাকায় অনেক যানবাহন উল্টো পথে চলাচল করে, ফলে প্রায়ই যানজট ও দুর্ঘটনার সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ আহত ও প্রাণহানির শিকার হচ্ছেন এবং অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার যানবাহনের চলাচলও ব্যাহত হচ্ছে।

‎এছাড়া পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করতে স্বরাষ্ট্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সিদ্ধিরগঞ্জ থানার জন্য জরুরি ভিত্তিতে একটি উন্নতমানের ডাবল কেবিন (পিকআপ) পুলিশ যানবাহন বরাদ্দের আবেদন করেছেন সংসদ সদস্য।

‎আবেদনে উল্লেখ করা হয়, সিদ্ধিরগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অসংখ্য গার্মেন্টস ও শিল্পকারখানা, ১১টি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), বিদ্যুৎকেন্দ্র, গ্যাস স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রায় ৬ থেকে ৭ লাখ মানুষের বসবাসের এই এলাকায় প্রতিদিন ছয়টি দিবাকালীন ও ছয়টি রাত্রীকালীন পুলিশ টহল পরিচালনা করা হলেও পর্যাপ্ত যানবাহনের অভাবে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

‎আবেদনে আরও বলা হয়, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ মোকাবিলা, কেপিআই স্থাপনার নিরাপত্তা, হাইওয়ে এলাকায় টহল, বিশেষ অভিযান, ভিআইপি নিরাপত্তা এবং জরুরি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে একটি আধুনিক ডাবল কেবিন পিকআপ অত্যন্ত প্রয়োজন। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিল্পকারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

‎সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনস্বার্থে বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় কারিগরি সমীক্ষা সম্পন্নের মাধ্যমে দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

‎স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত ফুটওভার ব্রিজ, ইউটার্ন এবং পুলিশ যানবাহন বরাদ্দ বাস্তবায়িত হলে সিদ্ধিরগঞ্জে যানজট ও দুর্ঘটনা কমবে, শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার হবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত ও কার্যকর সরকারি সেবা পাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!