× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৮:৫০ পিএম

বিনিয়োগ ও আন্তর্জাতিক যোগাযোগ জোরদারে নতুন ভিসানীতি আনছে সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৮:৫০ পিএম

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে নতুন ভিসানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ২০০৬ সালের বিদ্যমান ভিসানীতি সংশোধন করে ‘ভিসা পলিসি ২০২৬’ নামে নতুন নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়। বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল ৫টা ৫৫ মিনিটে। বৈঠকে খসড়াটি আরও পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। একই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, নতুন ভিসানীতির লক্ষ্য হলো বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়াকে আরও সহজ, সুশৃঙ্খল ও সময়োপযোগী করা। পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, দক্ষ জনশক্তি আকর্ষণ, পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়ন, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় উৎসাহিত করা এবং জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং আধুনিক, সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলাও নতুন নীতির অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটিকে প্রয়োজনীয় সচিবালয় সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রূপালী বাংলাদেশ

Link copied!