× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:৫৮ পিএম

ভাটারায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রিল মিস্ত্রির মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর ভাটারায় গ্রিলের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল বারী (২৫) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে ভাটারা থানাধীন কোকোলা ঢালিবাড়ি কাঁচাবাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী রাসেল জানান, ভাটারা থানাধীন কোকাকোলা ঢালীবাড়ির কাঁচা বাজারের সামনে আনুমানিক বিকেল ৪ টার দিকে আব্দুল বারী একটি ভবনের গ্রিলের ওয়ারিং এর কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে আমরা খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল বারীর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জুরবাড়িয়া গ্রামে। তার পিতার নাম জাকির হোসেনের। পেশায় তিনি একজন গ্রিল মিস্ত্রি ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!