× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:৪৫ পিএম

শিবালয়ে সরকারি রাস্তা উন্নয়ন কাজে বাধা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:৪৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জে শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাতরাশিন গ্রামে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কাতরাশিন এলাকায় সনেট মাস্টারের বাড়ি থেকে সালামের বাড়ি পর্যন্ত নির্মাণাধীন রাস্তার সামনে আয়োজিত এই মানববন্ধনে গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

গ্রামবাসীর অভিযোগ, কাতরাশিন এলাকায় জনস্বার্থে সরকারি রাস্তার উন্নয়নের কাজ শুরু করা হয়। কিন্তু স্থানীয় বাসিন্দা ছালামের ব্যক্তিগত বাঁধার কারণে রাস্তার নির্মাণ কাজ থমকে গেছে। তিনি বিভিন্ন অজুহাতে দীর্ঘ সময় ধরে এই উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করে আসছেন, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

মানববন্ধনে উথলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মান্নান মল্লিক ও স্থানীয় বিএনপি নেতা কর্মীসহ স্থানীয় এলাকাবাসী  বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি রাস্তাটি এলাকার জনসাধারণের চলাচলের প্রধান পথ। এই রাস্তার উন্নয়ন হলে সাধারণ মানুষসহ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা উপকৃত হবে। কিন্তু ছালামের মতো কিছু মানুষের হঠকারিতার কারণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না। তারা অনতিবিলম্বে সরকারি কাজে এই বাধা অপসারণ এবং নির্মাণ কাজ পুনরায় শুরু করার জোর দাবি জানান।

কাতরাশিন গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপে এই জটিলতা নিরসনের আহ্বান জানানো হয়েছে। তারা জানান, জনস্বার্থ রক্ষায় এই রাস্তা নির্মাণ করা অতি জরুরি। যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয়, তবে গ্রামবাসী আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবে।

মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!