ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

মরদেহ উদ্ধার

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:৩০ এএম

রাজশাহীর বাঘায় শরিফা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার কিশোরপুর এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ পাওয়া যায়। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে রাব্বি হোসেনের সঙ্গে শরিফার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা গাজীপুরে বসবাস করতেন এবং শুক্রবার শরিফা বাঘায় বাবার বাড়িতে আসেন। রাতে স্বজনরা তাকে বাড়ির পাশের আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বামীর দাবি, এনজিও ঋণের কিস্তির চাপের কারণে শরিফা মানসিকভাবে উদ্বিগ্ন ছিলেন। তবে পরিবার মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি। ওসি সেরাজুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।