ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

যুবক নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:০৪ এএম

কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে সাইফুল ইসলাম (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে উপজেলার সাবরাং এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে ওই যুবক মারা যান। নিহত সাইফুল সাবরাং ৬ নম্বর ওয়ার্ডের হাফেজ মোক্তারের ছেলে। তিনি নয়াপাড়া বাজারের ব্যবসায়ী ছিলেন। নিহতের বড় ভাই হাবিব উল্লাহ জানান, চলাচলের রাস্তা নিয়ে চাচা মৌলবি জহির আহমদের পরিবারের সঙ্গে তাদের আদালতে মামলা চলমান রয়েছে। মামলার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই শনিবার বিকেলে প্রতিপক্ষ চাচা জহির আহমদ এবং তার পাঁচ ছেলেÑ ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইলিয়াস ও ওসামাসহ কয়েকজন মিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।