ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

অনুদানের চেক বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:১৬ এএম

নওগাঁর মান্দায় বিভিন্ন জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এককালীন চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন অসহায় ও গুরুতর অসুস্থ নারী-পুরুষের মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয়।