ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ২১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন নগদ টাকাও জব্দ করা হয়। গতকাল বুধবার সকালে ও দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রুহিয়া থানার পূর্ব ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামে বিকাশ ঘোষের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশিতে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে ১৫৫টি কমলা এবং পাঁচটি সবুজ রঙের ছিল। অভিযান চলাকালে ইয়াবা বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন ২২ হাজার টাকা জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকেই বিকাশ ঘোষকে গ্রেপ্তার করা হয়।

