ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সার বিতরণ

সুনামগঞ্জ (ধর্মপাশা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:৩০ এএম

সুনামগঞ্জের ধর্মপাশায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মহদীপুর শাখার উদ্যোগে সদস্যদের মাঝে বিনা মূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় ডিএসকে মহদীপুর শাখার অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাখার ৮০ জন সদস্যের মধ্যে প্রত্যেককে পাঁচটি করে মোট ৪০০টি গাছের চারা ও প্রয়োজনীয় সার দেওয়া হয়। ডিএসকে সুনামগঞ্জ অঞ্চল-১ এর আওতাধীন মহদীপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. কমল মিয়া চৌধুরী বলেন, ‘পরিচ্ছন্নতা ও সবুজে সাজাই পরিবেশ’ এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৬ উপলক্ষে সদস্যদের মধ্যে বিনা মূল্যে এসব গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, গাছ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।