সিরাজগঞ্জের রায়গঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মো. নজরুল ইসলাম ও লেবু শেখের কবরে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও বিশেষ মোনাজাত করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে শহিদদের নিজ নিজ এলাকায় এই শ্রদ্ধা জানানো হয়। শহিদ মো. নজরুল ইসলাম ব্রহ্মগাছা ইউনিয়নের বারইবাঘ গ্রামের এবং শহিদ লেবু শেখ চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের বাসিন্দা ছিলেন। তারা ঢাকায় আন্দোলনে অংশ নিয়ে শহিদ হন। কবর জিয়ারত শেষে শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইউএনও মো. আব্দুল খালেক পাটোয়ারী শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের ঋণ শোধ করা সম্ভব নয়। সরকার সব সময় তাদের পরিবারের পাশে থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন