× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:৩২ এএম

নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:৩২ এএম

নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় কাকন নদীতে গোসলে নেমে পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলোÑ বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার দুই মেয়ে জান্নাত ইসলাম (৯) ও আয়েশা (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে ৬ থেকে ৭ জন শিশু শিক্ষার্থী মিলে কাকন নদীতে গোসলে নামে। এ সময় একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে একে একে অন্যরাও পানির গভীরে হারিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে নদী থেকে শিশুদের উদ্ধারে তৎপর হন। তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর এক শিশুকে নিখোঁজ থাকা অবস্থায় পরে উদ্ধার করা হয়, তবে তিনিও মারা গেছেন। একসঙ্গে চার শিক্ষার্থীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম চলছে। তাদের সহপাঠী ও স্বজনরা এই ক্ষতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছিল। রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, নদীতে ডুবে চার শিশুর মৃত্যুর বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!