× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারীর মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৪:০০ এএম

নারীর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় হালেমা বেওয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের চৌমুহনী এলাকায় অনিক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালেমা বেওয়া রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ২ নম্বর ওয়ার্ডের দড়িখড়বোনা মহল্লার মৃত বানু শেখের মেয়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বগুড়া থেকে নওগাঁগামী একটি অজ্ঞাত ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে থাকা হালেমা বেওয়াকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!