ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের আত্মপ্রকাশ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:১০ এএম

গৌরনদীতে দক্ষিণ বঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে ‘অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে সাংস্কৃতিক সংগঠনটির আত্মপ্রকাশ হয়। পরবর্তীতে অধ্যাপক আবদুল হাকিমকে আহ্বায়ক এবং জাহাঙ্গীর আলম বাচ্চুকে সদস্যসচিব করে ২৬ সদস্যর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বরিশালসহ গোটা দক্ষিণবঙ্গের নতুন এই সংগঠনের নিজস্ব ভূমিকায় সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নবগঠিত কমিটির নেতারা।