কালকিনির গুরুত্বপূর্ণ সংযোগস্থল ভূরঘাটায় নবনির্মিত পৌর বাস টার্মিনালের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন ভূরঘাটা পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টার্মিনালের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, পৌর প্রকৌশলী রাকিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

