ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বাড়াতে ২৫ জন উপকারভোগীর মধ্যে বিনা মূল্যে ৫০টি ছাগল ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হোপ’ গতকাল শনিবার সকালে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন। হোপের সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি ও প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বজলুর রহমান। বক্তারা বলেন, হোপের এই আয়বর্ধক কর্মসূচি দরিদ্রদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বড় ভূমিকা রাখবে। ২০১৩ সাল থেকে সংস্থাটি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন