× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:০১ এএম

পৃথক দুর্ঘটনায় রংপুরে একদিনে ঝরল ৫ প্রাণ

রংপুর ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:০১ এএম

পৃথক দুর্ঘটনায় রংপুরে একদিনে ঝরল ৫ প্রাণ

রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক, রেল ও পানিতে ডুবে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে জেলার এই দুই উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। রেলওয়ে স্টেশন সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় পীরগাছা রেলস্টেশন-সংলগ্ন সুখানপুকুর এলাকায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রাশেদা বেগম (৫৫) নামের একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই দিনে রাত সাড়ে ৮টার দিকে পীরগাছা বাজারের একটি ভবনের ছাদ থেকে পড়ে নাহিদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। তিনি উপজেলার বটতলা এলাকার ফজলু মিয়ার ছেলে। পীরগাছা থানার ওসি মহিবুল্লাহ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে পীরগঞ্জে পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মদনখালী ইউনিয়নের খেরুয়া আলমপুর গ্রামের ধারাকোল বিলে গোসল করতে নেমে রোজাতুল খাতুন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। একই রাতে উপজেলার বড়দরগাহ বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় উজ্জ্বল রায় (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত উজ্জ্বল লালমনিরহাটের আদিতমারী উপজেলার মসুরদরগাহ এলাকার দুলাল রায়ের ছেলে। পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!