চন্দনাইশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার রায়জোয়ারা এলাকায় কৃষক পর্যায়ে চারা উৎপাদন কর্মসূচির উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের কৃষকদের পুনর্বাসনে সার, বীজ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তিনি ঘোষণা করেন, কৃষকদের উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য সরকার প্রতিটি ইউনিয়নে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে দোহাজারীতে আধুনিক হিমাগার স্থাপন করা হবে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, উপপরিচালক আপ্রু মারমা, অতিরিক্ত উপপরিচালক রঘুনাথ নাহা, কৃষি অফিসার আজাদ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইসতিয়াক আরিফ, উপসহকারী কৃষি কর্মকর্তা রূপায়ণ চৌধুরী, সৈকত বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন