× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৪২ এএম

ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৪২ এএম

ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

ময়মনসিংহের গৌরীপুরে পাওনা টাকার দ্বন্দ্বে সাদির মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শান্ত প-িত ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে পৌর শহরের মধ্যবাজার পূজা মন্দির এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত সাদির মিয়া উপজেলার কোনাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত শান্ত প-িত গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পৌর শহরের কাঁচামাল ব্যবসায়ী হযরত মিয়ার সঙ্গে দীর্ঘদিনের পাওনা টাকার দ্বন্দ্ব চলছিল স্বেচ্ছাসেবক লীগ নেতা শান্ত প-িতের। প্রায় চার বছর আগে শান্ত ব্যবসায়ী হযরতের কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নেন। এর মধ্যে ১৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে তিনি টালবাহানা করে আসছিলেন। গত ১৫ জুলাই টাকা ফেরত চাইলে শান্ত ও হযরতের মধ্যে কথা-কাটাকাটি হয়। আহত সাদিরের ভাই আব্দুর কাদির অভিযোগ করে বলেন, টাকা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে শান্ত প-িত তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাই হযরতের দোকানে হামলা চালায়। দোকানে হযরতকে না পেয়ে তারা সেখানে থাকা বড় ভাই সাদির মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাতেই তারা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন।

অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শান্ত প-িত বলেন, ব্যবসায়ী হযরত আমার কাছে টাকা পানÑ এটি সত্য। কিন্তু তার ভাইয়ের ওপর হামলার ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই।

গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, টাকা লেনদেনের দ্বন্দ্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!