ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:০৩ এএম

লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলিনুর কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে পাওনা টাকা নিয়ে বাগবিত-ার একপর্যায়ে আলিনুরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত রাজিব শেখ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার দ্রুত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।