× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত বৃদ্ধের পাশে সেনাবাহিনী নির্মাণ করে দিল নতুন ঘর

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:০৪ এএম

ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত বৃদ্ধের পাশে  সেনাবাহিনী নির্মাণ করে দিল নতুন ঘর

মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত গৃহহীন বৃদ্ধকে নতুন ঘর উপহার দিলেন গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। রোববার জোন উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল সদর ইউনিয়নের তপ্তমাস্টার পাড়ার স্থানীয় কচাকলা ত্রিপুরাকে এ ঘর উপহার হিসেবে হস্তান্তর করেন। এর আগে টানা বর্ষণে বৃদ্ধের মাটির ঘরটি ধসে পড়ে। খবর পেয়ে গত ১৩ জুলাই মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বৃদ্ধের খোঁজখবর নেন এবং দ্রুত সময়ের মধ্যে একটি নিরাপদ বসতঘর নির্মাণের উদ্যোগ গ্রহন করেন। ঘর নির্মান শেষে বৃদ্ধকে আজ বসত ঘরটি হস্তান্তর করা হয়। এ সময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক সুনি ত্রিপুরা, স্থানীয় কার্বারী, হেডম্যানসহ মান্যগন্য ব্যাক্তিবর্গ গন উস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত কচাকলা ত্রিপুরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সহযোগিতা তার জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা, সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!