× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:০৬ এএম

নড়াইলে কালের সাক্ষী সর্বমঙ্গলা কালীমন্দির

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:০৬ এএম

নড়াইলে কালের সাক্ষী সর্বমঙ্গলা কালীমন্দির

নড়াইলে কালের সাক্ষী হয়ে প্রায় ১৪০ বছরের পুরাতন ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী সর্বমঙ্গলা কালীমন্দির। নড়াইল শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজ এবং শিবশংকর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে, নড়াইল পুলিশ লাইনের সঙ্গে জমিদার আমলের এক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এই মন্দিরটি। সর্বমঙ্গলা কালীমন্দিরটি বেলে পাথর দিয়ে নির্মিত বলে জানা গেছে। এ মন্দিরটি শুধু একটি ধর্মীয় উপসনালয়ই নয় বরং নড়াইলে জমিদারদের যে কয়টি স্থাপত্যকর্ম এখনো টিকে রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এ মন্দিরের স্থাপত্যশৈলী ও সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। এ মন্দিরটি নির্মাণের সময়কাল বিবেচনায় এটি বিশেষভাবে পরিচিতি পেয়েছে। প্রায় ১৪০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী এ মন্দিরটিতে এখনো ভক্তিভরে পূজা-অর্চনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

মন্দিরটি নির্মাণ করেছিলেন, জমিদার রামরতন রায়। তিনি ১৮৯০ সালে এ মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দির শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনাস্থলই নয়, এটি নড়াইলের সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রতীক। জমিদার আমলের স্থাপনা হিসেবে এটি স্থানীয়দের কাছে এক অমূল্য সম্পদ। প্রধান শিক্ষক তপন কুমার রায় জানান, জমিদারদের এখানে অবদানের শেষ নেই।ভিক্টোরিয়া কলেজিয়েট বিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজের পুরাতন ভবন, শীবশংকর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাঁধাঘাট, শ্রী শ্রী সর্বমঙ্গলা কালি মন্দিরসহ যতগুলা পুরাতন প্রতিষ্ঠান রয়েছে তার সবই জমিদারদের সৃষ্টি।

এ মন্দিরের কারুকাজ, আকৃতি, নকশা, গম্বুজসহ সবকিছুই জমিদারদের শৌখিনতার ছোঁয়ায় নির্মাণ করা। চিত্রকলা শিল্পীদের সুনিপুণ স্থাপত্যশৈলীর ছোঁয়ায় মন্দিরটি প্রতœতাত্ত্বিক নিদর্শন। মন্দিরটির ভিতর এবং বাইরের দেয়াল পাথর দ্বারা আবৃত। বাইরের দেয়াল অত্যন্ত আকর্ষণীয়। দেয়ালের কোণাগুলো খাঁজকাটা নকশায় অলংকৃত। বেদির চারপাশ আয়তাকার খোপ নকশা ও কোণাগুলো ফুলের আকৃতিতে সুসজ্জিত মন্দিরের পুরোহিত রিপন চক্রবর্তী বলেন, বাহারি কারুকাজ আর সুনিপুণ স্থাপত্যশৈলীর প্রতœতাত্ত্বিক নিদর্শন সর্বমঙ্গলা কালীমন্দির। মন্দির চত্বর সবসময় ভক্ত আর দর্শনার্থীদের পদচারণে মুখরিত থাকে। মনের বাসনা পূরণ করতে অসংখ্য ভক্ত এখানে আসেন। প্রতি বছর আষাঢ় মাস যাওয়ার দিন মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সেইদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূজা-অর্চনা, ভোগ বিতরণসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস বলেন, জমিদার আমলের এক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী সর্বমঙ্গলা কালীমন্দিরটি। এর পুরোনো ঐতিহ্য ধরে রাখতে এবং উন্নয়নের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। তাহলেই মন্দিরটির ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!