রাজারহাটের ডাংঘাট বটতলী এলাকায় ওষুধ ব্যবসায়ী জাহেদুল ইসলাম জেন্নাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসুচিতে অংশ নেন নিহতের পরিবারসহ স্থানীয়রা। এতে বক্তব্য রাখেন, নিহতের বাবা আব্দুস সাত্তার, বড় ভাই জয়নাল আবেদীন, ছেলে শাকিবুলসহ প্রতিবেশীরা। জেন্নাত হত্যাকা-ে জড়িত আসামিদের গ্রেপ্তার ও দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, রাস্তা ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১৪ জুলাই বটতলী বাজারের ওষুধ ব্যবসায়ী জেন্নাতের সঙ্গে প্রতিবেশী লিয়াকত সরকার লিমনের কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জেন্নাতকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে থানায় ২৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর ১৩ জনকে গ্রেপ্তার করলেও মুল আসামিসহ বাকিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন