× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:০৮ এএম

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:০৮ এএম

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

শার্শার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ ২ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন। সোমবার রুদ্রপুর গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) ও একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। আহতরা হলেন একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল হোসেন (৩০), ট্রলি চালক রুদ্রপুর গ্রামের আমিরুল ইসলাম ও তার সহকারি নিরব হোসেন। স্থানীয়রা জানায়, রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফুটবল ম্যাচ দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদ মারা যান। পরে স্থানীয়রা আহত অপর আরোহী রুবেল, ট্রলি চালক ও তার সহকারিকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়। এসআই চঞ্চল কুমার জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!