× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:১০ এএম

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে বলাৎকারে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:১০ এএম

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে বলাৎকারে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে ১২ বছর বয়সি শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে আটক করেছে পুলিশ। সোমবার চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেন। ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত মামলায় অধ্যক্ষকে গ্রেপ্তার দেখানো হয়। এরআগে রোববার রাতে মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটক আহাদ একই মাদ্রাসার অধ্যক্ষ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। সেখানেই তাকে বলাৎকার করা অভিযোগ করা হয়েছে। পরদিন ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে তার মাকে জানায়। ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে। ওসি আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্ত চলছে। শিশুটিকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!