সলঙ্গা থানার ৩টি ইউনিয়নের যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার থানা আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব শাহীন রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এ কমিটিতে ইউনিয়ন যুবদলের দায়িত্ব প্রাপ্তরা হলেন, ফরিদুল ইসলাম ফরিদ সভাপতি, তারিফ মাহমুদ সাধারণ সম্পাদক, এসকে ফিরোজ সাংগঠনিক, হাটিকুমরুল ইউনিয়নে মেহেদী হাসান আমজাদ সভাপতি, রাসেল আহমেদ সাধারণ সম্পাদক, আনিসুর রহমান সাংগঠনিক ও রামকৃষ্ণপুর ইউনিয়নে আ: মালেক সভাপতি, আশরাফুল সাধারণ সম্পাদক ও রবিউল ইসলাম সাংগঠনিক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন। এদিকে নতুন কমিটি অনুমোদনকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন