ভেড়ামারায় পছন্দের দল আর্জেন্টিনা হেরে যাওয়ায় সুমন (৩০) নামে এক ভ্যানচালক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার ষোলোদাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন বাহিরচর ইউনিয়নের ষোলোদাগ চাষিক্লাব এলাকার আফজাল সরদারের পুত্র। তাঁর ৫ বছরের একটি ছেলে ও ২ বছর বয়সী মেয়ে রয়েছে। জানা যায়, আর্জেন্টিনার ঘোর সমর্থক সুমনের আয়োজনে রোববার রাতে তার বাড়ির সামনে খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করা হয়। সোমবার ভোরে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখে বাড়িতে আসেন। পরে তার স্ত্রী শোবার ঘরের দরজা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়েন। সুমনও তার সঙ্গে শুয়ে পড়েন। এর ঘন্টা খানেক পর তিনি উঠে দেখেন তাঁর স্বামী সুমন একই ঘরের ধরনার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে রয়েছেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি জাহেদুর রহমান জানান, আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

