ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

টঙ্গীতে বিপুল মাদক উদ্ধার গ্রেপ্তার ৪০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:১৫ এএম

টঙ্গীর হাজি মাজার বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৫ নারীসহ মোট ৪০ মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়। রোববার রাত পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন। তিনি জানান, হাজি মাজার বস্তিকে কেন্দ্র করে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চলাকালে বস্তির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৫ নারীসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। এ অঞ্চলকে মাদক মুক্ত করতে এপিবিএন পুলিশ মোতায়ন থাকবে।