পল্লি চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসাসেবা সম্পর্কে ধারণা দিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে দিনব্যাপী একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এনায়েতপুরের ম-লপাড়ায় অবস্থিত ডা. তানহা হেলথকেয়ার সার্ভিসেসের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. নুরুজ্জামান সরকার মিলন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহকারী পরিচালক ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. এম এ কাদের মিলন। এ সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি কনসালট্যান্ট ডা. এস এ এম শহিদুল আলম, অর্থোপেডিক কনসালট্যান্ট ডা. ইমদাদুল হক মিলন, ডা. রেজভী আহমেদ, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন এবং এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুলসহ স্থানীয় চিকিৎসক ও পল্লি চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

