মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গত শনিবার বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চর-জগমোহন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বাড়ি থেকে এক লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। একই সময়ে সহযোগী সুজন ঢালীর ভাড়া বাসা থেকে একটি কালার প্রিন্টার, প্রিন্টিং কালি, পেপার কাটার, স্কেল, দুটি চপিং বোর্ড, একটি মোবাইল ফোন এবং জাল নোট তৈরির কাজে ব্যবহৃত প্রায় ৯৫০টি এ-ফোর সাইজের কাগজ জব্দ করা হয়।

