ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মরদেহ উদ্ধার

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:০৮ এএম

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের ‘রাজা পাথর’ এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দুদিন পর গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকারী দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত মাহিয়ান ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার ১৩ জন পর্যটক দুটি নৌকায় রেমাক্রির উদ্দেশে যাত্রা করেন। পথে রাজা পাথর এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতে একটি নৌকা ডুবে যায়। ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও মাহিয়ান নিখোঁজ হন। টানা দুদিন যৌথ অভিযান শেষে রোববার সকালে তিন্দুমুখ এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।