ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

তিন গরু চুরি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:০৯ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে এক রাতে কৃষকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ৩টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শরিয়তপাড়া এলাকার কৃষক মো. নুরুল মোস্তফার বাড়ি থেকে এই গরুগুলো চুরি হয়। চুরি হওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কৃষক নুরুল মোস্তফা জানান, প্রতিদিনের মতো গোয়ালঘরে গরুর সামনে খাদ্য দিয়ে তালা আটকে তিনি ঘরে ঘুমাতে যান। ফজর নামাজ পড়তে উঠে গোয়াল ঘরের দরজা খোলা এবং গরুগুলো দেখতে না পেয়ে তিনি হতবাক হন। পরে আশপাশের লোকজনকে ডেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি।