× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৪৭ এএম

নাহিদ রানার ইনজুরি নিয়ে সুখবর মেলেনি

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৪৭ এএম

নাহিদ রানার ইনজুরি  নিয়ে সুখবর মেলেনি

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। যদিও বল হাতে ম্যাচটিতে নিজের ৪ ওভারের কোটা পূরণ করেননি পেসার নাহিদ রানা। তিনি মাত্র ২.৩ ওভার করে বোলিং করে চোট নিয়ে মাঠ ছেড়ে যান। ম্যাচ শেষে নাহিদকে নিয়ে কোনো সুখবর মেলেনি। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, নাহিদ পর্যবেক্ষণে রয়েছেন। যে কারণে বোলিং শেষ করতে পারেননি।

বায়েজিদ বলেন, ‘নাহিদ রানা আজকের (গতকাল) খেলায় লেফট সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। তারপর আমরা ওকে আর বল করতে দিইনি। আগামীকাল পর্যন্ত ওকে পর্যবেক্ষণ করা হবে। আমার কাছে মনে হচ্ছে ওর সাইড স্ট্রেইন হয়েছে। কাল সকালের পর সিদ্ধান্ত নেব স্ক্যান করব কি করব না। ওর মাঠে ফিরতে কয়দিন লাগতে পারে পরবর্তীতে জানানো হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ২.৩ ওভার বল করে ১৫ রান খরচায় ব্রায়ান বেনেটের উইকেট শিকার করেন নাহিদ রানা। আগের ম্যাচে মাত্র ২৬ রানের বিমিনয়ে ৪ উইকেট নিয়েছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!