× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৪৯ এএম

এলপিএল অভিষেকে ব্যর্থ মিরাজ

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৪৯ এএম

এলপিএল অভিষেকে  ব্যর্থ মিরাজ

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফেরার দাবি জানাতে মেহেদী হাসান মিরাজের জন্য ভালো একটি মঞ্চ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। তবে সেই অভিযানের শুরুতে একদমই মিইয়ে রইলেন তিনি। ব্যাটিং সহায়ক উইকেটে সতীর্থদের দারুণ ব্যাটিংয়ের মাঝে তিনি খাবি খেলে রান করতেই। বল হাতে আবার উল্টো চিত্র, পারলেন না রান আটকাতে। এলপিএলের নতুন মৌসুমের প্রথম দিনে নতুন দল গল গ্যালান্টসের হয়ে ব্যাটিংয়ে ১৭ বল খেলে স্রেফ ১০ রান করতে পারেন মিরাজ। পরে নতুন বল হাতে নিয়ে ২ ওভারে ২৯ রান দিয়ে রয়ে যান উইকেটশূন্য।

দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে মিরাজের প্রথম ম্যাচ এটিই। তার দল অবশ্য জাফনা কিংসকে ৩৬ রানে হারিয়ে শুরু করেছে আসর। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা জাফনা ২০ ওভারে তোলে ২১৩ রান।

ওপেনিংয়ে লাসিথ ক্রুসপুল ১ রানে আউট হলেও আরেক ওপেনার স্যাম হার্পার করেন ১৯ বলে ৪০। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানের বিদায়ের পর পাওয়ার প্লের মধ্যে ক্রিজে যান মিরাজ। প্রথম তিন বলে রান নিতে পারেননি তিনি। পঞ্চম বলে একটি বাউন্ডারি পান ব্যাটের কানায় লেগে। এরপর ধুঁকতে ধুঁকতে টিকে থেকে আউট হন একাদশ ওভারে। দক্ষিণ আফ্রিকান পেসার লিজাড উইলিয়ামসের স্লোয়ারে ধরা পড়েন সীমানায়। দলের অন্যরা তাদের কাজটা করেন ঠিকঠাক। ৩৮ বলে ৬৫ করেন চারিথ আসালাঙ্কা, ২৪ বলে ৩৫ সাহান আরাচ্চিগে।

অধিনায়ক দাসুন শানাকা অপরাজিত থাকেন ৯ বলে ৩১ করে, ৯ বলে ২১ রানে মোহাম্মাদ নাওয়াজ। শেষ ৫ ওভারে ৯০ রান তোলে গল। ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়া লেগ স্পিনার পিয়ুস চাওলা উইকেট নেন ২টি।

গল বোলিং শুরু করে প্রথম ওভারে মিরাজকে দিয়ে। ওভারের শেষ দুই বলে ছক্কা ও চার মারেন আভিশকা ফার্নান্দো। আবার আক্রমণে আনা হয় তাকে চতুর্থ ওভারে। এবার টানা দুটি ছক্কা পারেন আভিশকা, চার মারেন কামিল মিশারা। এরপর আর বোলিং পাননি মিরাজ।

আভিশকা ও মিশারা ৫ ওভারে ৬৩ রান তুললেও এই জুটি ভাঙার পর ক্রমে লড়াই থেকে পিছিয়ে পড়ে জাফনা। পরের দিকে ২৪ বলে ৪০ রান করেন দুনিথ ওয়েলালাগে, ১০ বলে ২৪ চামিন্দু উইকরামাসিংহে।

গলের ইশান মালিঙ্গা নেন ২৬ রানে ৪ উইকেট। জাফনার ইনিংস শেষ হয় ১৭৭ রানে। এই জাফনার হয়েই সামনে খেলবেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

রূপালী বাংলাদেশ

Link copied!