× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১২:০৭ পিএম

পাচারকালে সিমেন্টসহ আটক ৮

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১২:০৭ পিএম

আটকেআট পাচারকারীসহ কোস্টগার্ড। ছবি : রূপালী বাংলাদেশ

আটকেআট পাচারকারীসহ কোস্টগার্ড। ছবি : রূপালী বাংলাদেশ

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আট পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর মধ্যরাত ১টায় কোস্টগার্ড স্টেশন মাতারবাড়ী কর্তৃক মহেশখালী থানাধীন ধলঘাটাসংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ আট পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত বোট, আলামত ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!