× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০২:৩১ এএম

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০২:৩১ এএম

পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ। ছবি : সংগৃহীত

পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ। ছবি : সংগৃহীত

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কুয়াশার তীব্রতায় নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। 

এ পরিস্থিতিতে রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাম হোসেন রাত পৌনে ১১টার দিকে এক খুদে বার্তায় ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ৯টার দিকে নৌপথের দিকনির্দেশক বাতিগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে মাঝনদীতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলে ফেরি চলাচল স্থগিত করা হয়।

এজিএম মো. সালাম হোসেন বলেন, নৌপথের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!