× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:১৬ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:১৬ এএম

দৌলতদিয়া ফেরি ঘাট। ছবি : সংগৃহীত

দৌলতদিয়া ফেরি ঘাট। ছবি : সংগৃহীত

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসায় রোববার রাত সাড়ে ১২টার দিকে ফেরিগুলো চলাচল শুরু করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রোববার সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। রাত ১০টার দিকে কুয়াশার কারণে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়লে মাঝনদীতে দুর্ঘটনার আশঙ্কায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, কুয়াশার তীব্রতা কমে আসায় রাত সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!