× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:৩৬ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:৩৬ পিএম

৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি- সংগৃহীত

৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি- সংগৃহীত

চাকরিতে দশম গ্রেড বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের সালনা ব্রিজ এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। দ্রুত এই বৈষম্য দূর করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দক্ষ শিক্ষক নিয়োগ, চাকরিতে দশম গ্রেড বাস্তবায়ন এবং প্রতি বছর ধারাবাহিক নিয়োগের ব্যবস্থাসহ মোট ৮ দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।

তারা বলেন, দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

প্রায় এক ঘণ্টা পর সদর থানা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!