× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:৪৪ পিএম

প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:৪৪ পিএম

নিহত তানজিনা ও অভিযুক্ত স্বামী কুদ্দুস ওরফে রুবেল। ছবি- রূপালী বাংলাদেশ

নিহত তানজিনা ও অভিযুক্ত স্বামী কুদ্দুস ওরফে রুবেল। ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগরে স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তানজিনা (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনার সময় স্থানীয় জনতা অভিযুক্ত স্বামী কুদ্দুস ওরফে রুবেলকে (৩২) ধরে থানার পুলিশে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদরের গোমতী ব্রীজের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে।

নিহত তানজিনা উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য ঘাতক রুবেল তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন। এ নিয়ে গত ২২ ডিসেম্বর তানজিনা থানায় লিখিত অভিযোগ করেছিলেন।

যৌতুকের ক্রমাগত চাপ ও থানায় অভিযোগের পর ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে রুবেল তার স্ত্রী তানজিনা আক্তারকে ধারালো ছুরি দিয়ে জনসম্মুখে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা দৌড়ে গিয়ে ঝুঁকি নিয়ে রুবেলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

মুরাদনগর থানার ওসি হাসান জামিল বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতককে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Link copied!