× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৬:৩৬ পিএম

এই নৃশংস হত্যা কোনো অজুহাত রাখে না— দীপুর বাড়িতে শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৬:৩৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, এটি কোনো অজুহাত রাখে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু চন্দ্র দাসের বাড়িতে সহমর্মিতা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট, কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না। অন্যায় হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ বসবাস করে। সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং তার মত প্রকাশের এই স্বাধীনতাকে রাষ্ট্র যথাযথ সম্মান করে। মতভেদ কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না।

রূপালী বাংলাদেশ

Link copied!