× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:০৯ এএম

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:০৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনি থেকে ছেড়ে আসা একটি বাস বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান বলেন, খুশির এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আহতদের জন্য অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনায় সবার দোয়া কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!